1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১৩

  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৫২ এএম
  • ২৮৬ Time View

ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। আল-হামদানিয়ার একটি বিশাল ইভেন্ট হলে মঙ্গলবার রাতে এই বিয়ের অনুষ্ঠান চলছিল।

ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিনেভের ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এ পর্যন্ত ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সময় আনুমানিক মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের চূড়ান্ত পরিসংখ্যান পাওয়া যায়নি। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, আতশবাজি থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী আগুনের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দেশটির স্বরাষ্ট্র ও স্বাস্থ্য কর্মকর্তাদের জরুরি সহায়তা দিতে বলেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, দমকলকর্মীরা জীবিতদের খোঁজে পুড়ে যাওয়া ভবনের ওপর উঠছেন। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও মেডিকেল ক্রুদের পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com