সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই! সপ্তাহের প্রথম দিনে দরপতনের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধিতে শীর্ষে সিটি ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ইফতার ও দোয়া মাহফিল নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সভ্য ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় নারী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও র‌্যালী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

জাতীয় হকার্স নীতিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স শ্রমিক ঐক্য ফোরামের উদ্যোগে জাতীয় হকার্স নীতিমালা প্রণয়নসহ ৬ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের দাবি সমূহ হলো—
১। জাতীয় হকার্স নীতিমালা প্রণয়ন করতে হবে।
২। ভূমিহীন হকার্সদের পুনর্বাসনের জন্য ঢাকার আশেপাশে সরকারি খাসজমিতে হকার্স পল্লী গড়ে তুলতে হবে।
৩। হকার্সদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র জমা রেখে সহজ শর্তে সুদমুক্ত ঋণ দিতে হবে।
৪। হকার্সদের পুনর্বাসনের লক্ষ্যে ১০০ কোটি টাকার হকার্স তহবিল গঠন করতে হবে।
৫। নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য রেশনিং প্রথা চালু করতে হবে।
৬। নিত্যপ্রয়োজনীয় পণ্য (মাছ—মাংস সহ) সর্বনিম্ন ১০০ গ্রাম বিক্রি বাধ্যতামূলক করতে হবে।

বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউছুপ আলী সিকদারের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক ইব্রাহিম আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স শ্রমিক ঐক্য ফোরামের সিনিয়র সহ—সভাপতি ফারুক আহাম্মদ জামালপুরী, সহ—সভাপতি শেখ হোসাইন আহমেদ, মোঃ আলমগীর হোসেন মন্ডল, আইয়ুব আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন সিকদার, সাংগঠনিক সম্পাদক ক্বারী কাজী মোঃ বোরহান উদ্দিন চিশতি, প্রচার সম্পাদক শেখ মোঃ আলী হায়দার, দপ্তর সম্পাদক মোঃ নাসির হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা তৌহিদুল ইসলাম, নাম প্রস্তাবকারী মোঃ হাবিবুর রহমান শামীম, মোঃ রাসেল, মোঃ সেলিম চৌধুরী, মোঃ মিজানুর রহমান ফকির, মোঃ বিল্লাল হোসেন মজনু, মোঃ শাহজাহান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবহন হকার্সদের স্থায়ী ভাবে ব্যবসা পরিচালনার স্বার্থে হকার্স মার্কেট নির্মাণ করে তাদের মাঝে দোকান বরাদ্দ করতে হবে। তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য প্রতিটি হাসপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS