1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো পোশাক খাত অস্থিরতায় স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয় টাঙ্গাইলে দেশীয় মাছের আকাল ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন দিনাজপুরের বীরগঞ্জ হাসপাতালে জনবল সংকটে বেহাল দশা ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা: তারেক রহমান ভিসার শর্তের অপব্যবহার করলে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা সব ধরনের ভারতীয় ভিসায় বাধ্যতামূলক হলো ‘ভিসা অঙ্গীকারনামা’ নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে- আসাদুল হাবিব দুলু

এসএসসির টেস্ট পরীক্ষার ফল ও ফরম পূরণের তারিখ নির্ধারণ

  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৫৯ এএম
  • ৩১৪ Time View

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণ শুরুর তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

গত রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, ২৬ অক্টোবরের মধ্যে টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। আর এসএসসির ফরম পূরণ শুরু হবে ৩০ অক্টোবর থেকে।

দেশের অন্য আট সাধারণ শিক্ষা বোর্ডও অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একই নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফরম পূরণের সময়সীমা ও পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বোর্ড সূত্র জানা গেছে, এ বছর এসএসসির টেস্ট পরীক্ষা ১ অক্টোবর শুরু হয়ে চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। বোর্ড থেকেই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করা হবে। বোর্ডের প্রশ্নের বাইরে কোনো স্কুলে পরীক্ষা নিতে পারবে না।

সময়সূচিতে উল্লেখ না থাকা বিষয়গুলোর প্রশ্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজ দায়িত্বে প্রণয়ন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com