বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

বাংলাবান্ধা স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৬৯ Time View

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বৃহস্পতিবার থেকে টানা তিন দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও পবিত্র শব ই বরাত উপলক্ষে তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে স্থলবন্দরের সরকারি কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, শুক্রবার সাপ্তাহিক ছুটির ও শনিবার পবিত্র শব ই বরাত কারণে এই তিন দিন স্থলবন্দরে সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের আমদানি রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তারা।

আগামী রবিবার সকাল থেকে পুনরায় স্থলবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

—-ইউএনবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS