1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Title :
আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি

২ মাসে রাজস্ব ঘাটতি প্রায় ৫ হাজার কোটি টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৪.১৬ পিএম
  • ১৯৪৬ Time View

চলতি অর্থবছরে প্রথম দুই মাস জুলাই ও আগস্টে রাজস্ব ঘাটতি বেড়ে ৪ হাজার ৮৭ কোটি টাকা দাঁড়িয়েছে। ৫০ হাজার ৩২১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা। প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭৪ শতাংশ।

বড় রাজস্ব আদায়ের পেছনে ছুটতে গিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রথম মাসের রাজস্ব ঘাটতি ছিল কোটি ১৮০০ কোটি টাকার বেশি। যা এখন দ্বিগুণ হয়েছে।

এনবিআরের পরিসংখ্যান বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআর সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট থেকে। যদিও ভ্যাট কিংবা আয়করে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।

জুলাই ও আগস্টে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৮৫ কোটি ১ লাখ টাকা। যেখানে আদায় হয়েছে ১৭ হাজার ৯৪০ কোটি ৮২ লাখ টাকা। প্রবৃদ্ধি ১৯ দশমিক ৩৪ শতাংশ হলেও পিছিয়ে আছে ১ হাজার ১৪৪ কোটি টাকা।

একই সময়ে জুলাই ও আগস্টে ২ হাজার ৯৫৮ কোটি ১৬ লাখ টাকার আয়কর ও ভ্রমণ কর কম আদায় হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৫৯ কোটি টাকা, আর আদায় হয়েছে ১২ হাজার ১০০ কোটি ৮৪ লাখ টাকা। প্রবৃদ্ধি ১৬ দশমিক ৩৯ শতাংশ।

ডলার সংকটের মাঝেও আমদানি ও রপ্তানি থেকে শুল্ক আদায় তুলনামূলক বেড়েছে। অর্থবছরের প্রথম দুই মাসে লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ১৭৭ কোটি ৫০ লাখ টাকা। আদায় হয়েছে ১৬ হাজার ১৯২ কোটি ১২ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধিতে সাড়ে ১৪ কোটি টাকা বেশি রাজস্ব এসেছে এ খাতে।

চলতি অর্থবছর এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। যার মধ্যে মূসক থেকে ১ লাখ ৫৯ হাজার ১০০ কোটি টাকা, আয়কর থেকে ১ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা ও আমদানি-রপ্তানি শুল্ক থেকে ১ লাখ ১৬ হাজার ১০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com