1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Title :
কালিয়া উপজেলা পরিষদের জুলাই মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় পিকেএসএফ-এর সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চুক্তি স্বাক্ষর ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই: মুখপাত্র জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ: বিবিএস উৎসে কর মনিটরিং জোরদারের উদ্যোগকে স্বাগত, হয়রানি না করার আহ্বান ডিসিসিআইর এক বছরে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন ২১ হাজার ৭৩২ জন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পিপলস লিজিং পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্স

সোনারগাঁয়ের ডাকাত সর্দার দীন ইসলাম ও লিটন বাহিনীর দৌরাত্মে ভীত জনগণ প্রতিকার চায়

  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১১.৩২ এএম
  • ২৫৯ Time View

স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল সোনারগাঁও এলাকা বানিজ্যিক নগরী বলে পরিচিত প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলার এই ঐতিহ্যবাহী থানাটি। এ শিল্প এলাকার প্রতাপ নগর এলাকায় ৫ আগস্ট বিকেল প্রায় ৩টার দিকে লেবার সর্দারদের কাছ থেকে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় এ ছিনতাইয়ের ঘটনার মূল নায়ক অস্ত্রধারী সন্ত্রাসী দীন ইসলাম (৩০) ও লিটন (৩১) এবং তাদের  বাহিনী।

সোনারগাঁও থানার পিরোজপুর ইউনিয়নের চেংগাকান্দি গ্রামের জনৈক মোবারক হোসেনের ছেলে দীন ইসলাম ও ছয়সা গ্রামের আক্তার হোসেনের ছেলে মোঃ লিটন একটি বাহিনী  গঠন করে ঢাকা চট্রগ্রাম মহা সড়কে কাচপুর থেকে শুরু করে মেঘনা নদীর ঘাট পর্যন্ত রয়েছে তাদের সিন্ডিকেটের রাজত্ব। সকল ধরণের অপকর্মের নেপথ্যে উঠে আসে এই অস্ত্রধারী বাহীনীর নাম।সাধারণ জনগণ ভয়ে টটস্থ থাকেন সর্বক্ষণ। মিল-ফ্যাক্টরী ইন্ড্রাস্ট্রী থেকে আদায় করেন মোটা অংকের চাদা। 

দীর্ঘদিন যাবত এ এলাকায় দিনে দুপুরে বিভিন্ন বাস ডাকাতি ও ছিনতাইয়ের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন আর এর পেছনে রয়েছে এক শ্রেণির প্রভাবশালী মহল। প্রভাবশালী মহলটি রাজনৈতিক প্রতিহিংসার কাজে ব্যবহার করে থাকে এই অস্ত্রধারী বাহীনিকে। এর পূর্বে গত মার্চ মাসেও এক ব্যবসায়ীর প্রায় ৭০ লাখ টাকা ছিনতাই করে নেয় দীন ইসলাম বাহিনী, পরে সোনারগাওঁ থানা পুলিশের উপস্থিতিতে স্থানীয় ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিক এর মধ্যস্থতায় ছিনতাইকৃত টাকা উক্ত ব্যবসায়ীকে ফেরত দেন বলে স্থানীয় নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়। 

মহাসড়কে বিভিন্ন সময় যানজটে অস্ত্র হাতে গাড়িতে উঠে সামনের কাচঁ ভেঙে অস্ত্র ঠেকিয়ে এ বাহিনী ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছে প্রতিনিয়ত। 

এরা টার্গেট করে এলাকায় প্রবাস ফেরত লোকদের গাড়ী, রাস্তায় ঠেকিয়ে করেন ডাকাতি। 

এবং ২০২২ সালে HKG স্টিল মিলের সামনে ডাকাতি করাকালে বাংলাদেশ সেনাবাহীনীর একজন কর্মকর্তাকে খুন করেছেন বলে তথ্য পাওয়া যায়। 

এ ব্যাপারে সংশ্লিষ্ট সোনারগাঁও থানার অফিসার ইনচার্জের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে কোনো সদুত্তর মিলেনি। দীন ইসলাম বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডে সোনারগাঁও সহ আশেপাশের এলাকাবাসী ভীতিকর অবস্থায় দিনাতিপাত করছেন।  প্রশাসনের উর্ধ্ব মহলের কাছে সন্ত্রাসীদের নির্যাতনের হাত থেকে বাচার আকুতি জানাচ্ছেন এলাকাবাসী। 

এলাকাবাসী বলছেন বর্তমান সরকার সন্ত্রাস, চাদাবাজ, জিরো টলারেন্স ঘোষনা করেছেন, প্রশাসন সেই লক্ষে শক্ত হাতে কাজ করে যাচ্ছেন যা প্রশংসনীয়। এ সমস্ত ছিনতাইকারী, চাদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসীরা ধরা ছোয়ার বাহিরে থাকছেন দিনের পর দিন, এরা ধ্বংস করছেন বাংলাদেশ আওয়ামীলীগের ভাবমুর্তি।

সন্ত্রাসী লিটনের পিতা আক্তার হোসেন, মুটোফোনে তার ছেলের অন্যায় অপরাধের বিষয়গুলো স্বীকার করেন, তার কাছে থাকা অস্ত্র পিস্তলের বিষয়টি এভাবেই স্বীকার করেন যে, আমার ছেলের কাছে যদি থেকে থাকে তাহলে আমি জমা দিয়ে দিতে বলবো বলে ফোন কেটে দেয়।

সন্ত্রাসী দীন ইসলামের মুটোফোনে বারবার যোগাযোগ করতে চাইলে সকল নাম্বার গুলো বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com