1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩৬ পিএম
  • ৩৯৯ Time View

স্টাফ রিপোটারঃ গাইবান্ধার ফুলছড়ির দুর্গম চর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল, দেশীয় অস্ত্র ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের দুর্গম চর খোলাবাড়ি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন।

গ্রেফতার ডাকাতরা হলেন: মো. আলমগীর শেখ, মো. মাসুম শেখ, মো. তারা মিয়া, মো. আব্দুল মালেক, মো. হাসান আলী ও মো. রহমত আলী। এদের সবার বাড়ি জেলার ফুলছড়ি উপজেলায়।

পুলিশ সুপার জানান, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে খোলাবাড়ির একটি আশ্রয়ণ প্রকল্পের পাশের বাজারে একত্রিত হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ ও জেলা ডিবি পুলিশ এলাকাবাসীর সহায়তায় ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দেশীয় একটি রাইফেল, ৫ রাউন্ডগুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ফুলছড়ি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার ডাকাত দলের সদস্যরা নৌডাকাতিসহ বিভিন্ন ডাকাতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছিল। এছাড়া এলাকায় চাঁদাবাজি ভূমিদস্যুতার একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা ফিল্মি স্টাইলে দীর্ঘদিন থেকে এলাকায় অপরাধপ্রবণতা চালিয়ে আসছিল। পলাতক বাকি ডাকাতদের গ্রেফতারে চেষ্টা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com