1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Title :
দৈনিক নবচেতনা’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ সেবা চালু করেছে এপেক্স জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন ২৬ বছরের শিক্ষকতা শেষে সহকারী শিক্ষক অমিতেষ সাহাকে রাজকীয় বিদায় সংবর্ধনা সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইউনাইটেড ফাইন্যান্স স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা

ভারতকে হারিয়ে সুখবর পেল বাংলাদেশ

  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১.৪৭ এএম
  • ২২৮ Time View

এশিয়া কাপে ভারতের বিপক্ষে গেরো কাটলো বাংলাদেশের। এশিয়া সেরার মঞ্চে ১১ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারিয়েছে সাকিব আল হাসানের দল। এই জয়ে আইসিসির পক্ষ থেকেও সুখবর পেয়েছে টাইগাররা।

ভারতকে হারিয়ে আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে টপকে সপ্তম স্থান দখল করেছে সাকিব আল হাসানের দল। তবে আটে থাকা লঙ্কানদের সঙ্গে বাংলাদেশের ব্যবধান মাত্র ১ রেটিং পয়েন্টের। সাকিবদের ৯৪ রেটিং পয়েন্টের বিপরীতে শানাকার দলের রেটিং পয়েন্ট ৯৩।

অবশ্য টুর্নামেন্টের আগে সাত নম্বর অবস্থানেই ছিল বাংলাদেশ। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে তিন ম্যাচ হেরে সেখান থেকে নিচে নেমে গিয়েছিল সাকিবের দল। তবে শেষ ম্যাচ জিতে অবস্থান ফিরে পেয়েছে টাইগাররা।

বাংলাদেশের সপ্তম স্থান হারানোর শঙ্কা অবশ্য এখনও কাটেনি। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে আবারও সপ্তম স্থান দখল করবে দাসুন শানাকার দল। সেক্ষেত্রে বাংলাদেশ নেমে যাবে অষ্টম স্থানে।

র‍্যাংকিংয়ে পরিবর্তন আসতে পারে ভারতেরও। এশিয়া কাপ জিতলে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষেও চলে আসতে পারে রোহিতের দল। যৌথভাবে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের সঙ্গে তাদের রেটিং পয়েন্টের ব্যবধান মোটে ১।

এশিয়া কাপের ফাইনাল ম্যাচে রোববার (১৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com