বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
১০ জনকে উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের প্রথম রমজান থেকে বদলাচ্ছে মেট্রোরেল চলাচলের সময় ফরিদপুরের মেয়ে শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী: শপথের পরই জেলাজুড়ে উৎসবের আমেজ সালাফিকে ধর্মমন্ত্রী করে ইসলাম ও রাষ্ট্র ধ্বংস না করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আল্লামা ইমাম হায়াতের আহবান শিবচরে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, সার ও কীটনাশক বিতরন ভারোত্তোলন প্রদর্শনী ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা রয়েল এনফিল্ড বাংলাদেশে এক বছর পূর্তি উদ্‌যাপন করলো নতুন Classic 350 ও Meteor 350-এর লাইন-আপ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

১৭৭ কোটি ৬৫ লাখ টাকার সার কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

কানাডা ও মরক্কো থেকে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন সার কিনছে সরকার। এর মধ্যে ১ লাখ টন এমওপি সার, ৪০ হাজার টন ডিএপি সার এবং ৩০ হাজার টন টিএসপি সার।

বুধবার (১৩ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান। তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ১৩তম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার কেনা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৭৭ কোটি ৬৫ লাখ টাকা।

পৃথক আরেক প্রস্তাবে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ১৪তম লটে ৫০ হাজার মেট্রিক টন এমওপি সার ১৭৭ কোটি ৬৫ লাখ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসির রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি এস এ থেকে ষষ্ঠ লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ২৩১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

পৃথক প্রস্তাবে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি এস এ থেকে সপ্তম লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ১২৮ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৪টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের ৪টি, কৃষি মন্ত্রণালয়ের ৪টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি এবং খাদ্য মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।

ক্রয় কমিটির অনুমোদিত ১৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২৩ হাজার ৮২ কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৫৪৬ টাকা উল্লেখ করে সাঈদ মাহমুদ খান বলেন, মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ২২ হাজার ৩৬৭ কোটি ১১ লাখ ৭ হাজার ৫৪৬ টাকা এবং দেশীয় ব্যাংকের  অর্থায়ন ৭১৫ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS