রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত কিশোরগঞ্জ-৬ আসনে শরীফুল আলম বিজয় হওয়ায় ভৈরবে মিষ্টি বিতরণ  হবিগঞ্জে সরিষা ক্ষেতে শিশুর মরদেহ রাজনৈতিক সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত, দাঁড়িপাল্লা বিজয়ের পরেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মিষ্টিমুখ কবিতার কাব্যতায় ১৪-ই ফেব্রুয়ারী-“Happy Valentine’s Day” 🌹আজ পহেলা ফাঁল্গুন🌹 ভোলায় ২৯ জনের মধ্যে ২০ জন প্রার্থীই জামানত হারালেন সাতক্ষীরায় বিএনপির ভরাডুবি: জেলা নেতৃত্বের পদত্যাগ ও বহিষ্কারের দাবি তৃণমূলের, Facebook-এ ঝড় গাইবান্ধা-৪ আসনের ছয় কেন্দ্রে ভোট বাতিল ও ফল স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন দায়িত্বশীল বিরোধীদল হিসেবে কাজের ঘোষণা জামায়াত আমিরের

আরও ৬ মাস বাড়ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৫ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ শর্তযুক্ত আরও ৬ মাস বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বেগম জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ ছয় মাস শেষ হয়ে যাবে। তাকে আগের মতো আবারও ছয় মাস শর্তযুক্ত কারাদণ্ড স্থগিত রেখে মুক্তি দেয়া হবে। তবে বিদেশে তার চিকিৎসা নেয়ার সুযোগ নেই।

বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, পৌরসভার মেয়র এমজে হাক্কানীসহ দলীয় নেতাকর্মীরা।

খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না এই দুই শর্তে চলতি বছরের ২৬ মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৭ম বারের মতো আরও ৬ মাস বাড়ানো হয়। যা শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর।

এ নিয়ে নির্বাহী আদেশে ৮ বারের মতো দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে। ২০২২ সালের ২৪ সেপ্টেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগেই ষষ্ঠ দফা তা বাড়ানোর আবেদন করেছিল খালেদা জিয়ার পরিবার।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়।

সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণের পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া প্রায় চার বছর ধরে গুলশানে নিজ বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। ৭৭ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS