1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি বিএসইসিতে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ, বাড়ল নির্বাহী পরিচালকদের ক্ষমতা নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

গাইবান্ধায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০.০৭ পিএম
  • ৩১৫ Time View

স্টাফ রিপোটারঃ শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ বুধবার (৬ সেপ্টেম্বর) গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভগবত গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লীলা র্কীতন, শ্রীকৃষ্ণের পূজা ও প্রসাদ বিতরণ।

এ উপলক্ষে সকালে শহরের কলেজপাড়ার দুর্গা মন্দির চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে কলেজপাড়া সনাতন সংঘের সভাপতি বীরেন্দ্র নাথ দাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক আশীষ কুমার রায় প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সাংবাদিক দীপক কুমার পালসহ অন্যান্যরা।

অপরদিকে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করা হচ্ছে। মঙ্গল শোভাযাত্রাটি শহরের কালিবাড়ি মন্দির চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহরের ভিএইড রোডস্থ কালিবাড়ি নাট মন্দির চত্বরে জন্মষ্টমী উদযাপন উপ-কমিটির আহবায়ক বিমল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সুজন প্রসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত, পৌরসভার সাবেক মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য রণজিৎ বকসী সূর্য্য, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক হামিদুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com