1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
কালিয়া উপজেলা পরিষদের জুলাই মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় পিকেএসএফ-এর সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চুক্তি স্বাক্ষর ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই: মুখপাত্র জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ: বিবিএস উৎসে কর মনিটরিং জোরদারের উদ্যোগকে স্বাগত, হয়রানি না করার আহ্বান ডিসিসিআইর এক বছরে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন ২১ হাজার ৭৩২ জন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পিপলস লিজিং পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্স

ভৈরবে পানিতে পড়ে যুবক নিখোঁজের ২২ ঘন্টা পর লাশ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭.১৭ পিএম
  • ৩০১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে নানা বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বিলের পানিতে ডুবে রকিব (২৫) নামের যুবক নিখোঁজ হয়। নিখোঁজের ২২ ঘন্টা পর তার লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ  ফায়ার স্টেশনের ৪ সদস্যের ডুবুরি দল।

গতকাল সোমবার সন্ধ্যার দিকে শ্রীনগর ইউনিয়নের বধুনগর ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। রকিব নবীপুর গ্রামের আক্কাছ মিয়ার ছেলে।  

গতকাল দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রাম থেকে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে রকিব।   সন্ধ্যায় নানা বাড়ি থেকে রকিব নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে একটি বিলের পানি পার হওয়ার সময় পানিতে ডুবে যায়। এলাকাবাসী খবর পেয়ে বিলের পানিতে নিখোঁজ রকিবকে খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। আজ দুপুর দুইটার সময় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। 

কিশোরগঞ্জ  ফায়ার স্টেশন কর্মকর্তা মো.আবু জাফর গিপারী জানান, ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের একটি বিলের পানিতে পড়ে যুবক নিখোঁজের সংবাদে ৪ সদস্য ডুবরি দল ঘটনাস্থলে পৌছে ৪ ঘন্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com