বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের চার দেশের অঞ্চলজুড়ে আতঙ্ক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

ভৈরবে নাছিরাবাদ ট্রেনের ধাক্কায় ট্রাক চুরমার 

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের সাথে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের ধাক্কায় ট্রাকটি রেললাইন থেকে ছিটকে পড়ে।

রবিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের সময় শম্ভুপুর রেল গেইটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানিয়রা জানান, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের শম্ভুপুর রেল ক্রসিংয়ে পাট বোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়। এ সময় ভৈরব থেকে ময়মনসিংহগামী নাছিরাবাদ ট্রেনটি রেল ক্রসিংয়ে বিকল হওয়া ট্রাকটিকে সজোড়ে ধাক্কা দিয়ে ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে রেলাইন থেকে অদুরে ছিটকে পড়ে। ট্রেন আসতে দেখে ট্রাক চালক ও হেল্পার দ্রুত নেমে পড়ে । ট্রেন ও ট্রাকের সংঘর্ষে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

গেইটম্যান সঞ্জু মিয়া জানান, পাট বোঝাই ট্রাকটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাকটি বিকল হয়ে যায়। এ সময় ট্রেন আসতে দেখে আমি লালবাতি সিগন্যাল দিলে ট্রেন চালক যথাসাধ্য গতিরোধ করতে চেষ্টা করে। তারপরও ট্রেনটি বিকল হওয়া ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়েমুচড়ে লাইন থেকে ছিটকে পড়ে।

রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম খন্দকার বলেন, রাত ১ টা ১৭ মিনিটের সময় শম্ভুপুর রেল ক্রসিংয়ে পাট বোঝাই ট্রাকের সাথে ময়মনসিংহগামী ট্রেনের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে কোন হতাহত হয়নি। বিকল হওয়া ট্রাক ও মালামাল পাহারায় আমাদের পুলিশ মোতায়েন রয়েছে এবং ট্রেন চলাচলও কিছুক্ষনের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS