1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভারতে বজ্রপাতে ১০ জনের প্রাণহানি

  • আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ১.৫৬ পিএম
  • ২১৩ Time View

ভারতের ওড়িশায় বজ্রপাতে ১০ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (২ সেপ্টেম্বর) রাজ্যের ছটি জেলায় প্রাকৃতিক এ দুর্যোগ ঘটে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার প্রবল বৃষ্টিপাতের মধ্যে ওড়িশার ছয় জেলায় বজ্রপাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, বজ্রপাতের কারণে খুরদা জেলায় চারজন, বোলাঙ্গিরে দুজন এবং আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুর ও ঢেনকানালে একজনের করে মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে খুরদাতে তিনজন আহত হয়েছেন।

রাজ্যের এক কর্মকর্তা বলেছেন, ভুবনেশ্বর এবং কটক শহরসহ ওড়িশার উপকূলীয় অঞ্চলে বজ্রপাতসহ ভারি বৃষ্টি হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আগামী চার দিনের জন্য রাজ্যের বিভিন্ন অংশে একই রকম পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। টুইন সিটি নামে পরিচিত ভুবনেশ্বর এবং কটক শহরে শনিবার বিকেলে মাত্র ৯০ মিনিটে যথাক্রমে ১২৬ মিমি এবং ৯৫.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ পরিস্থিতিতে বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

ভুবনেশ্বরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পরিচালক এইচ আর বিশ্বাস বলেছেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং রোববার নাগাদ বঙ্গোপসাগরের উত্তরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। মূলত ঘূর্ণিঝড় সঞ্চালন এবং সম্ভাব্য নিম্নচাপ অঞ্চলের কারণে ওড়িশায় আগামী তিন থেকে চার দিন ভারি বৃষ্টিপাত হতে পারে।

-এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com