1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

জুলাইয়ে ভ্যাট আদায় বেড়েছে ১ হাজার ৩৫৫ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ১১.০৪ পিএম
  • ৩৮৮ Time View

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আলোচ্য সময়ে আগের অর্থবছরের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি আয় এসেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে ভ্যাট আদায় হয়েছে ৭ হাজার ৬৫৪ কোটি টাকা। গতবছরের জুলাইতে এই আদায় ছিল ৬ হাজার ২৯৯ কোটি টাকা। বেশি আদায় হয়েছে ১ হাজার ৩৫৫ কোটি টাকা।

জুলাই মাসের ভ্যাট আদায়ে শীর্ষে রয়েছে-এলটিইউ ভ্যাট কমিশনারেট। এলটিইউর মোট আদায় ৩ হাজার ৫৬১ কোটি টাকা। পূর্বের তুলনায় যা ৮৬০ কোটি টাকা বেশি। এই কমিশনারেটের প্রবৃদ্ধি হয়েছে ৩১ দশমিক ৮৬ শতাংশ। যা সাম্প্রতিক সময়ের ভ্যাট আহরণের রেকর্ড।

এছাড়া, কুমিল্লা, সিলেট, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা পূর্ব, ঢাকা দক্ষিণ, রংপুর ও যশোর কমিশনারেট জুলাই মাসে তুলনামূলক ভাল করেছে। এদের সবার প্রবৃদ্ধি দুই অংকের উপরে।

জুলাই মাসে সবচেয়ে বেশি ভ্যাট আহরণ হয়েছে সিগারেট খাতে। এই খাতে মোট আদায় ১ হাজার ২১১ কোটি টাকা, যা পূর্বের তুলনায় ২৫ দশমিক ৯২ শতাংশ বেশি। এদিকে, মিষ্টির দোকানের ভ্যাট আদায় ২৮ শতাংশ বেড়েছে যা উল্লেখ করার মত। চলতি অর্থবছরের বাজেটে মিষ্টি খাতে ভ্যাট ১৫ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশে হ্রাস করা হয়। তা সত্ত্বেও এই খাতে ভ্যাট আদায় কমেনি বরং বেড়েছে।

এদিকে, এনবিআরের তিন অনুবিভাগের মধ্যে কাস্টমস অনুবিভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে ১৩ দশমিক ৭০ শতাংশ এবং আয়কর প্রবৃদ্ধি অর্জন করেছে ৯ দশমিক ৬৫ শতাংশ। ভ্যাট, কাস্টমস ও আয়কর মিলে এনবিআরের মোট রাজস্ব আয় বেড়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com