1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

বাংলাদেশের ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করল শ্রীলঙ্কা

  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ১১.২৮ এএম
  • ৩০৩ Time View

অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ। সেই ঋণের দ্বিতীয় কিস্তি বাবদ ১০০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে দেশটি। বাকি ঋণ চলতি বছরের মধ্যে পরিশোধের কথা রয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে ১০০ মিলিয়ন ডলার ও ২ দশমিক ৮৭ মিলিয়ন ডলার সুদ পরিশোধ করেছে শ্রীলঙ্কা।

মেজবাউল হক আরও জানান, গত মাসের ১৭ তারিখে ঋণের প্রথম কিস্তি হিসেবে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছিল শ্রীলঙ্কা। এ ছাড়া চলতি বছরের মধ্যে পুরো ঋণ পরিশোধ করার ব্যাপারে আশা প্রকাশ করেছে দেশটি।

এর আগে মুদ্রা বিনিময় চুক্তি অনুযায়ী অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কাকে ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর একই মাসে দ্বিতীয় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও সেপ্টেম্বরে তৃতীয় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com