1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

যাত্রাবাড়ীতে ১২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১০.৫৮ এএম
  • ২১৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-কক্সবাজার রুটের মারসা পরিবহনে করে ইয়াবা পাচারকালে গাড়িচালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। 

সোমবার (২৮ আগস্ট) অধিদপ্তর থেকে জানানো হয়, সোমবার ভোরে মতিঝিল সার্কেলের পরিদর্শক মো. মিজানুর রহমানের নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন (দক্ষিণ) কার্যালয়ের একটি চৌকস দল যাত্রাবাড়ী থানা এলাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ঢাকা-কক্সবাজার রুটের মারসা পরিবহনের একটি বাসে অভিযান চালায়। এ সময় ১২ হাজার পিস ইয়াবাসহ বাসটির চালক মো. রনি ও হেলপার মো. হানিফকে গ্রেপ্তার করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাস চালকের সহযোগী জানায়, এর আগেও সে কক্সবাজার থেকে ইয়াবা ঢাকার ফকিরাপুলে পৌঁছে দেওয়ার কাজ করেছে। কক্সবাজারের ডলফিন মোড় এলাকার মাদক ব্যবসায়ী মোহাফফর আকিব এই চক্রের হোতা। প্রতি চালানে সে ৫০ হাজার টাকা পেত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com