1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Title :
ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই: মুখপাত্র জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ: বিবিএস উৎসে কর মনিটরিং জোরদারের উদ্যোগকে স্বাগত, হয়রানি না করার আহ্বান ডিসিসিআইর এক বছরে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন ২১ হাজার ৭৩২ জন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পিপলস লিজিং পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিলিভার

ভৈরবে মায়ের সঙ্গে গোসলে নেমে শিশুর মৃত্যু

  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ১১.১৯ এএম
  • ৩৩৫ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মায়ের সঙ্গে গোসল করতে নেমে ফাহিমা (৫) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত ফাহিমা উপজেলার শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকার ছাদু মিয়ার প্রথম সন্তান। ২৬ আগস্ট বিকাল ৩টায় বাড়ির পাশে পুকুরে এ দুর্ঘটনাটি ঘটে। 

পারিবারিক সূত্রে জানা যায়, মা সখি বেগম বাড়ির কাজ শেষ করে ছোট মেয়ে সায়মাকে ঘুম পাড়িয়ে বড় মেয়ে ফাহিমাকে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় হঠাৎ ফাহিমা পানিতে ডুবে নিখোঁজ হয়। মায়ের চিৎকার চেচামেচীতে স্থানীয়রা ছুটে আসলে আধঘণ্টা চেষ্টা চালিয়ে ফাহিমাকে উদ্ধার করে স্বজনরা। পরে স্থানীয় একটি ফার্মেসীতে নিয়ে গেয়ে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এ বিষয়ে মেয়ের কাকা মাইনু মিয়া জানান, দুই সন্তানের জননী সখি বেগম প্রতিদিনের ন্যায় মেয়েকে নিয়ে গোসল করতে পুকুরে যায়। হঠাৎ সখি বেগমের চিৎকার চেচামেচীতে আমরা ছুটে নিয়ে ফাহিমাকে উদ্ধার করি। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ফাহিমা এলাকার ব্র্যাক স্কুলের শিশু শ্রেণিতে পড়তো। 

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, পুকুরে পড়ে মৃত্যুর খবর এখনো পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com