1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের ২১ নেতাকে বহিষ্কার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ১১.২৫ এএম
  • ২৫২ Time View

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২১ নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

বুধবার (২৩ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি বরাবর তালিকা পাঠানো হয়েছে। 

সাময়িক বহিষ্কারপ্রাপ্ত নেতারা হলেন-সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ জাকারিয়া রনি আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান তপু, সদস্য সায়েম হোসেন রেজা, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রিমন, আশরাফুল ইসলাম কুদ্দুস, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত রোকনী, সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক খায়রুল কবির খান, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, শাহজাদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাঁধন ইসলাম, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়ন শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক খালিদ হাসান, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আরিফুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মানিক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির রহমান রুম্মান, সদস্য আসলাম হোসেন, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম ফয়সাল আহমেদ, সহ-সভাপতি আতিকুর রহমান, দুর্গানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, সলঙ্গা থানা ছাত্রলীগের সহ-সভাপতি আলামিন, সদস্য রাসেল আহসান রাসু, নাইমুল ইসলাম নয়ন, নলকা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন এসব নেতারা। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে ২১ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com