1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

হাইকোর্ট বিভাগের নতুন আইনজীবী হলেন ১২৩৩ জন

  • আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৯.৪৮ পিএম
  • ৩২৩৮ Time View

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এক হাজার ২৩৩ জন। এখন তারা হাইকোর্ট বিভাগে মামলার কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বার কাউন্সিল থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এবং আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান।

এসময় বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন, ভাইভা বোর্ডের সদস্য বিচারপতিরা, বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা এবং বার কাউন্সিলের সচিব ড. ওয়াহিদুজ্জামান শিকদার ও উপ-সচিব মো. আফজাল উর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা শেষে বার কাউন্সিল সচিবের সই করার পর ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

চলতি বছরের ৪ মার্চ হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে দুই ধাপে গত ৫ থেকে ১০ আগস্ট এবং ১৯ ও ২০ আগস্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও বিচার বিভাগীয় কর্মকর্তাসহ মোট এক হাজার ৪৬০ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com