1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড চালু করলো ব্র্যাক ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১০.৪০ পিএম
  • ৩২৪ Time View

ডেবিট কার্ডের গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংক চালু করেছে মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা সহজেই আন্তর্জাতিক লেনদেনসহ আন্তর্জাতিক ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করদে পারবেন।

মঙ্গলবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা এখন বিদেশ ভ্রমণের সময় হোটেল, রেস্তোরাঁ, শপিংয়ে এই ভিসা ডেবিট কার্ডটি ব্যবহার করতে পারবেন। সেই সাথে বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়া, বিদেশি সফটওয়্যার কেনা কিংবা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারের কাজেও ব্যবহার করতে পারবেন।

এ ধরনের আন্তর্জাতিক লেনদেন করতে গ্রাহকদের আগে ক্রেডিট কার্ডের প্রয়োজন হতো। এছাড়াও, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের জন্য পাওয়া যাবে রিওয়ার্ড পয়েন্ট।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ইন্টারেস্ট চার্জ বা বিলম্ব জরিমানা (লেট ফি) নিয়ে গ্রাহকদের চিন্তা করতে হবে না। এটি ডেবিট কার্ড হওয়ায় এতে এই ধরনের কোনো চার্জ প্রযোজ্য হবে না। বরং গ্রাহকবৃন্দ ৩০০টিরও বেশি পার্টনার মার্চেন্টে ডিসকাউন্ট সুবিধা পাবেন।

এছাড়াও গ্রাহকরা বিশ্বের যেকোনো দেশের ভিসা এটিএম বুথ থেকে যেকোনো সময় নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। সাধারণ ডেবিট কার্ডের মতো এই কার্ডটি বাংলাদেশের যেকোনো এটিএম বুথ, কেনাকাটা, ডাইনিং এবং ই-কমার্স লেনদেনের জন্যও ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, এই কার্ডের মাধ্যমে স্থানীয় এবং আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে গ্রাহকরা রিওয়ার্ড পয়েন্ট পাবেন। পূর্বের কোনো কেনাকাটার ক্ষেত্রে এই রিওয়ার্ড পয়েন্ট কাজে লাগানো যাবে।

এই কার্ডটি বিদেশে ব্যবহার করা যাবে এবং বিদেশে ভ্রমণকালে সেই দেশের মুদ্রায় লেনদেন করা যাবে। এই সুবিধা পাওয়ার জন্য একজন গ্রাহককে ব্যাংকে সঞ্চয়/কারেন্ট অ্যাকাউন্ট খুলতে/পরিচালনা করতে হবে এবং ট্রাভেল কোটা বা মেডিকেল কোটা ব্যবহার করে নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখা থেকে তাদের পাসপোর্ট এনডোর্স করিয়ে নিতে হবে।

বর্তমানে যেসব গ্রাহকবৃন্দ ডেবিট কার্ড ব্যবহার করছেন, তারা এই মাল্টি-কারেন্সি সুবিধা পেতে কার্ড প্রতিস্থাপন করিয়ে নিতে হবে। একজন গ্রাহক তার বার্ষিক ভ্রমণ কোটার এনটাইটেলমেন্টের বিপরীতে বছরে সর্বোচ্চ ১২,০০০ ডলার খরচ করতে পারবেন। ‘আস্থা অ্যাপ’-এর মাধ্যমে গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা পাবেন এবং লেনদেনের বিস্তারিত দেখতে পারবেন।

মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড চালু করা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. মাহীয়ুল ইসলাম বলেন: ‘যারা বিদেশে ভ্রমণ করেন তাদের ব্যাংকিং চাহিদা পূরণের পূর্ণাঙ্গ সমাধান আমাদের মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড। এখন বিদেশে ভ্রমণের সময় নগদ অর্থ সাথে না থাকলেও সমস্যা নেই, কারণ আমাদের এই কার্ডের মাধ্যমে বিদেশে এটিএম ব্যবহার, পিওএস এবং অনলাইনে শপিং করা যাবে। এতে মাল্টি-কারেন্সি লেনদেনের সুবিধা, ডিসকাউন্ট, রিওয়ার্ড পয়েন্ট এবং অবশ্যই ভিসা এর প্রদানকৃত সব সুবিধা থাকছে।

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, এখন এই কার্ড চালু করার সঠিক সময়। কেননা দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে মানুষের জীবনধারা ও জীবনযাত্রার মান পরিবর্তিত হচ্ছে। এই কার্ড চালু করতে প্রয়োজনীয় সমর্থন ও অনুমোদন প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানাই। গ্রাহককেন্দ্রিক ব্যাংক হিসাবে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের ক্রমপরিবর্তনশীল চাহিদা পূরণে নতুন নতুন সেবা নিয়ে আসার চেষ্টা অব্যাহত রাখবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com