1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

ভৈরবে বাজারের নামকরণের দাবিতে এলাকা বাসীর মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১০.১৭ পিএম
  • ৪৫৭ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মৌজা ভিত্তিক আকবরনগর বাজার ও বাসস্ট্যান্ডে নামকরণের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার দুপুর ১২টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে দুই ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্ত্যরা বলেন, আমাদের আকবরনগর  বাজার সরকারি মৌজা অনুযায়ী আকবরনগর নামে পূর্ব থেকেই ছিল। বাজারের তিনদিক দিয়ের আকবরনগর বাজার। সবকিছু আকবরনগর নামেই। সরকার থেকেও আকবরনগর নামেই বাজারে নামকরন সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু আমাদের পাশ্ববর্তী গ্রাম মিরাচরের লোকজন তাদের গ্রামের নামে বাজার ও বাসস্ট্যান্ড নামকরন করার জন্য প্রায় সময় আমাদের সাথে ঝগড়া করে আসছে আমাদের দোকানপাট ভাংচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া আমাদের একটাই দাবি আমাদের মৌজা অনুযায়ী আমাদের বাজার ও বাসস্ট্যান্ডে আকবরনগর নামেই যেন থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com