1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ক্রিস্টাল ইন্সুরেন্স কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ সাংবাদিক নিবন্ধন: সময়ের দাবি জুন মাসে ৫৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত আহত ১৩২৩ : যাত্রী কল্যাণ সমিতি রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

সাঈদীর জন্য দোয়া করায় ঈমামকে ছুরিকাঘাতে জখম

  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১০.৫০ এএম
  • ২২৭ Time View

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তাকে নিয়ে দোয়া করায় যশোরের শার্শায় আশরাফুল ইসলাম আশা নামে এক ঈমামকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার যাদবপুর গ্রামের কামারবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ঈমাম আশরাফুল ইসলাম আশা শার্শা উপজেলার গিলাপোল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

আহত আশরাফুল ইসলাম আশা জানান, গত শুক্রবার (১৮ আগস্ট) জুম্মার নামাজ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সদ্য প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর উদ্দেশে দোয়া করি। দোয়ায় দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে আমার একটু বেশি বলা হয়ে যায়। ওদিনই বিকালে আমাকে কিছু মাক্স পরা যুবক পথের মধ্যে বাধা দিয়ে হুমকি ধামকি দেন।

এরপর সোমবার সন্ধ্যার আগে মাগরিবের নামাজ পড়াতে নাভারণ বাজার থেকে গিলাপোল জামে মসজিদে যাওয়ার সময় পথিমধ্যে কামারবাড়ি মোড়ে মুখোশধারী ৭/৮ যুবক তার গতিরোধ করে। এসময় তারা তাকে ধরে মাঠে নিয়ে ছুরিকাঘাতে জখম করে চলে যান। পরবর্তীতে এলাকার লোকজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, তিনি হামলার ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com