1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

ভৈরবে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৮.৩৯ পিএম
  • ৫৪৯ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ছামিদ মিয়া নামে এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে দড়িচন্ডিবেড় এলাকার আলমগীর ছেলে। আজ দুপুরে দড়িচন্ডিবেড় নির্জন এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। এলাকাতে সে ডাকাত ও ছিনতাইকারী হিসেবে পরিচিত।

নিহতের স্বজন ও এলাকাবাসী বলেন, ছামিদ মিয়া দীর্ঘদিন যাবত স্ত্রী সন্তান নিয়ে পাশবর্তী উপজেলা কুলিয়ারচরে বসবাস করত। সে জেল থেকে ছাড়া পেয়ে সকালে সে বাড়িতে আসে। দুপুর বারটার দিকে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুইটার দিকে আমরা জানতে পারি বাড়ির অদুরে একটি গাছের সাথে ঝুলে সে মারা গেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে আমরা কিছুই জানিনা। তবে সে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল।

ভৈরব থানার এস আই মাসুদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশের ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। তার বিরুদ্ধে থানায় একটি ডাকাতি মামলাসহ কয়েকটি অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com