1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ

  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৫.০৬ পিএম
  • ২১৩ Time View

বিশ্বের অন্যতম পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। গত ৫ বছরে (২০১৭-২০২২) বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ১৩ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে বিশ্বের অন্যান্য দেশ থেকে তাদের বার্ষিক আমদানি বেড়েছে ৪ দশমিক ৫০ শতাংশ।

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ পোশাক আমদানিকারক দেশ। পোশাক আমদানির ক্ষেত্রে বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রধান উৎস দেশ সে অবস্থান অক্ষুন্ন রয়েছে, যা দেশটির মোট আমদানির ৯ দশমিক ৭৫ শতাংশ।

২০২১ সালে এটি ছিল ৮ দশমিক ৭৬ শতাংশ। ২০২২ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বস্ত্র আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিকজ ৩৮ শতাংশে। ২০২২ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, যা ২০২১ সালে ছিল ৭ দশমিক ১৬ বিলিয়ন ডলার এবং ২০১৮ সালে ছিল ৫ দশমিক ৪০বিলিয়ন ডলার মূল্যের। বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বর্গ মিটার পরিমাপক (এসএমই) পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে বছরে ২০ দশমিক ৬৫ শতাংশ পোশাক আমদানি করেছে, যা ২০২১ সালের ২ দশমিক ৬০ বিলিয়ন থেকে ২০২২ সালে ৩ দশকি ১৪ বিলিয়ন এসএমই’তে পৌছে।

অপরদিকে চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানি পরিমাপক পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ৩ দশমিক ১১ শতাংশ কমেছে।

বিজিএমইএ সভাপতি ফারুখ হাসান বলেন, যেহেতু যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে বাংলাদেশের শেয়ার মাত্র ৯ দশমিক ৭৫ শতাংশ, তাই এই শেয়ার আরও বাড়ানোর বিরাট সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের জিন্সের কাপড় আমদানিতে বাংলাদেশ শীর্ষ স্থান অধিকার করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com