1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিশ্ববাজারে কমলো চিনির দাম

  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৯.৫৯ পিএম
  • ২৯০ Time View

রাশিয়া কৃষ্ণ সাগর চুক্তি থেকে সরে আসায় আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে সার্বিক খাদ্যপণ্যের দাম। বিশ্ববাজারে গত মাসে চিনির দাম কমেছে ৩ দশমিক ৯ শতাংশ।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সর্বশেষ প্রতিবেদনে জানায়, গত জুলাই মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আগের মাসের চেয়ে বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। যদিও তা ২০২২ সালের জুলাই মাসের চেয়ে ১১ দশমিক ৮ শতাংশ কম।

সংস্থাটি জানায়, গত মাসে সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্য তেলের দাম। টানা সাত মাস কমলেও গত জুনের চেয়ে জুলাইতে ভোজ্য তেলের দাম বেড়েছে ১২ দশমিক ১ শতাংশ। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের সঙ্গে কৃষ্ণ সাগর দিয়ে পণ্য রপ্তানির যে চুক্তি করেছে তা থেকে সরে আসায় এর প্রভাব পড়েছে ভোজ্য তেল ও সার্বিক পণ্যবাজারে। সূর্যমুখী তেলের অন্যতম রপ্তানিকারক দেশ ইউক্রেন।

ফলে সরবরাহ অনিশ্চয়তায় গত মাসে সূর্যমুখী তেলের দাম বেড়েছে ১৫ শতাংশের বেশি, একই সঙ্গে বেড়েছে পাম, সয়াবিন ও রেপসিড তেলের দাম। গত মাসে গমের দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। এর পাশাপাশি বেড়েছে চালের দামও। ভারত চাল রপ্তানিতে নিষেধাজ্ঞার পরই এর প্রভাব পড়েছে।

এতে জুলাইতে চালের দাম বাড়ে ২ দশমিক ৮ শতাংশ। বিশ্ববাজারে গত মাসে চিনির দাম কমেছে ৩ দশমিক ৯ শতাংশ। ব্রাজিল ও ভারতে আবাদ বেড়েছে, এর বিপরীতে চাহিদা কমেছে ইন্দোনেশিয়া ও চীনের। দুগ্ধপণ্যের দামও গত মাসে কমেছে ০.৪ শতাংশ, একইভাবে মাংসের দাম কমেছে ০ দশমিক ৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com