1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

প্রথমবার পোশাক রপ্তানিতে চীনকে টপকে বিশ্বসেরা বাংলাদেশ

  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৫.০৭ পিএম
  • ২৭১ Time View

তৈরি পোশাক রপ্তানির প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে রপ্তানির পরিমাণে চীনকে টপকে প্রথমবারের মতো শীর্ষে পৌঁছে গেছে বাংলাদেশ। ইইউর বাজারে গত বছর অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশ সর্বোচ্চ ১৩৩ কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক রপ্তানি করেছে। যেখানে চীন রপ্তানি করেছে ১৩১ কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক।

ইউরোস্ট্যাটের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২১ সালের তুলনায় গত বছর পরিমাণের দিক থেকে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২১ দশমিক ২০ শতাংশ। একই সময়ে চীনের পোশাকের রপ্তানি মাত্র ১১ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। যদিও চীনের চেয়ে বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানি মূল্য কেজি প্রতি ৫ ডলার ৮২ সেন্ট কম। তাতে বাংলাদেশ পরিমাণে বেশি রপ্তানি করলেও মূল্য আহরণে চীনের তুলনায় পিছিয়ে থাকবে। হিসেব অনুযায়ী, ২ কোটি কেজি কম তৈরি পোশাক রপ্তানি করেও এই বাজারে চীনের রপ্তানিমূল্য বাংলাদেশের তুলনায় ৭২৬ কোটি ডলার বেশি।

ইউরোস্ট্যাটের তথ্য দিয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ গতকাল রোববার জানায়, ইইউ গত বছর বিভিন্ন দেশ থেকে ১০ হাজার ৩১০ কোটি ডলারে তৈরি পোশাক আমদানি করেছে। ২০২১ সালের তুলনায় গত বছর ইইউর বাজারে পোশাক আমদানি ২০ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

রপ্তানি হওয়া পোশাকের পরিমাণে বাংলাদেশ এগিয়ে গেলেও অর্থের হিসাবে চীনের নিচে রয়েছে। ইইউতে গত বছর চীন ৩ হাজার ১৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। দেশটির রপ্তানি বেড়েছে ১৭ শতাংশ। আর বাংলাদেশ গত বছর রপ্তানি করেছে ২ হাজার ২৮৮ কোটি ডলারের তৈরি পোশাক। এই রপ্তানি ২০২১ সালের তুলনায় ৩৫ দশমিক ৬৯ শতাংশ বেশি।

ইইউর বাজারে গত বছর বাংলাদেশ ও চীনের পর তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ১৯৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে তুরস্ক। এ ছাড়া ভারত ৪৮৪, ভিয়েতনাম ৪৫৭, পাকিস্তান ৩৯৪, কম্বোডিয়া ৩৮১, মরক্কো ৩১২, শ্রীলঙ্কা ১৬২ ও ইন্দোনেশিয়া ১৩৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে।

ইইউর বাজারে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ কম দামে পোশাক রপ্তানি করে। গত বছর বাংলাদেশের রপ্তানি হওয়া প্রতি কেজি পোশাকের গড় মূল্য ছিল ১৭ দশমিক ২৭ ডলার, যা এক বছর আগে অর্থাৎ ২০২১ সালে ছিল ১৫ দশমিক ৪২ ডলার।

তার মানে গত বছর বাংলাদেশের রপ্তানি হওয়া পোশাকের গড় মূল্য প্রায় ১২ শতাংশ বেড়েছে। গত বছর বাংলাদেশের চেয়ে কম মূল্যে পোশাক রপ্তানি করেছে পাকিস্তান। তাদের রপ্তানি হওয়া তৈরি পোশাকের প্রতি কেজির গড় মূল্য সাড়ে ১৪ ডলার।

অথচ ইইউ গত বছর বিভিন্ন দেশ থেকে গড়ে প্রতি কেজি পোশাক ২২ ডলার ৪৮ সেন্টে আমদানি করে। ভিয়েতনাম সবচেয়ে বেশি প্রতি কেজি পোশাক পৌনে ৩১ ডলারে রপ্তানি করে। এ ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ যথাক্রমে ইন্দোনেশিয়া ও মরক্কো, তারা যথাক্রমে ২৯ দশমিক ৮৮ ও ২৯ দশমিক ৬৯ ডলারে প্রতি কেজি পোশাক রপ্তানি করছে।

এ ছাড়া শ্রীলঙ্কা ২৮ দশমিক ৫৪ ডলার, তুরস্ক ২৫ দশমিক ৩৯, ভারত ২৩ দশমিক ২৭, চীন ২৩ দশমিক ০৩ ও কম্বোডিয়া গড়ে ২২ দশমিক ১৮ ডলারে প্রতি কেজি তৈরি পোশাক রপ্তানি করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com