1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

বিক্রিতে বিশ্বরেকর্ড মেসির ১০ নম্বর জার্সির

  • আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৪.৪৩ পিএম
  • ৮৯৩ Time View

জার্সি বিক্রির সব রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছেন লিওনেল মেসি। টমি ব্র্যাডি, লেবরন জেমস এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে লিওনেল মেসির ইন্টার মায়ামির ১০ নম্বর জার্সি এখন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত জার্সি। তাও এই রেকর্ড হয়েছে মাত্র ২৪ ঘন্টায়। এদিকে, রেকর্ডের মাঝেই আলোচনার জন্ম দিয়েছে লিও’র মার্ভেল স্টাইলে গোল উদযাপন।

মেসি মানেই যেন রেকর্ডের পাতা চুরমার করে নতুন ইতিহাস। তারই সাক্ষী হলো এবার ইন্টার মায়ামি। মুহূর্তেই বদলে যাওয়া ক্লাবটার দখলে এখন বিশ্বের সবচেয়ে বেশি জার্সি বিক্রির রেকর্ড। যেনতেনো কেউ নয়, সেটাও একমাত্র লিওনেল মেসির হাত ধরেই।

এক মেসিতেই বিশ্ব ক্লাব ফুটবলে আলোচনার কেন্দ্র ইন্টার মায়ামি। ১৫ জুলাইয়ের আগে যে দলটা ছিল একেবারে গড়পড়তা, তারাই এখন লিখছে নতুন ইতিহাস। আমেরিকা তো বটেই সীমানা পেরিয়ে যে রেকর্ড টেক্কা দিয়েছে বহিঃর্বিশ্বে।

ফুটবল দুনিয়ায় এতদিন সবচেয়ে বেশি বিক্রিত জার্সির রেকর্ড ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০২১ এ দ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যে কীর্তি গড়েছিলেন সিআর-৭। কিন্তু ইন্টার মায়ামিতে গিয়ে সে রেকর্ড ভাঙ্গতে লিও সময় নিলেন মাত্র ২৪ ঘন্টা!

আমেরিকাতে এর আগে সবচেয়ে বেশি জার্সি বিক্রির রেকর্ড ছিল টম ব্র্যাডির। ২০২০ এ ট্যাম্পা বে বাকানির্সে যোগ দেবার পর ওলট পালট হয়ে গিয়েছিল জার্সি মার্কেট। যদিও ২০১৮ তে লেকার্সে নাম লিখিয়ে দুই বছর এই রেকর্ড ধরে ছিলেন মার্কিন কিংবদন্তি বাস্কেট বল খেলোয়াড় লেবরন জেমস।

Image

মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ইন্টার মায়ামির একটা ১০ নম্বর জার্সি যেন সোনার হরিণ। অফিশিয়াল শপগুলোতে তা স্টক আউট, বহু পয়সা খরচ করেও দেখা মিলছে না। জার্মান ভিত্তিক স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস স্পষ্ট জানিয়ে দিয়েছে দুই মাসের আগে নতুন করে জার্সি নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব না।

এদিকে, জার্সি ক্রাইসিসের মাঝে নতুন করে আলোচনায় লিওনেল মেসির গোল উদযাপন। ভাইস সিটির হয়ে একের পর এক স্কোর করছেন বিশ্ব সেরা। আর উদযাপন করছেন মার্ভেল স্ট্রাইলে। এই সিরিজের বেজায় ভক্ত লিও, তার আবেশ নিয়ে এসেছেন খেলার মাঠে। তবে সমালোচকরা দিচ্ছে ভিন্ন ইঙ্গিত।

ক্যাপ্টেন আমেরিকায় দেখানো মার্ভেল বলটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। ধারণা করা হচ্ছে এই বলের নতুন কোনো ভার্সন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আর তারই প্রমোশন করিয়ে নিচ্ছে লিওনেল মেসির মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com