1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

এ কে খান সিকিউরিটিজের সিইও হলেন মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া

  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২, ৮.৪৪ পিএম
  • ৫৮৯ Time View

এ কে খান সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বা চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সাবেক উপ-মহাব্যাবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া।
চলতি মাসের ৯ তারিখ হতে তিনি এ পদে যোগদান করেন।
এর পূর্বে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জে দীর্ঘ ১১ বছর ধরে বিভিন্ন পদে কাজ করছেন।
১১ বছরের কর্মজীবনে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ নির্বাহী, সহকারী ব্যবস্থাপক এবং উপ-মহাব্যাবস্থাপক পদে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট, মার্কেট অপারেশন, ওটিসি মার্কেট ও রিসার্চ এন্ড ইনফরমেশন বিভাগে সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
এছাড়াও তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জে মার্কেট ডেভেলপম্যানট ডিভিশনের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) থাকাকালীন সময়ে ২০১৮ সালে চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জ এবং শেনজেন স্টক এক্সচেঞ্জ কৌশলগত বিনিয়োগকারী হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের পঁচিশ শতাংশ শেয়ার প্রায় ১১০ মিলিয়ন মার্কিন ডলারে ক্রয় করে। তিনি এই চুক্তি ও লেনদেনের সম্পাদনের জন্য গঠিত টিমের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
মোহাম্মদ মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এ বিবিএ এবং এমবিএ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ফাইন্যান্সে মাস্টার্স ডিগ্রি ও যুক্তরাষ্ট্রের সিএফএ ইন্সটিটিউট হতে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ডিগ্রি অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com