1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Title :
শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো

ভৈরবে ৫টি খাবার প্রতিষ্ঠান ও একটি মসলা ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৪.২০ পিএম
  • ৩৪৫ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে তিনটি খাবারের হোটেল ও দুইটি মিষ্টান্ন ভান্ডার ও একটি মসলা ফ্যাক্টরিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন। 

এ সময় সহযোগীতায় ছিলেন ভৈরব পৌরসভা খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম ও ভৈরব থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২ আগস্ট) দুপরে হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, বিক্রি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভৈরব শহরের বটতলা রোড এলাকার দারুচিনি রেস্টুরেন্ট ম্যানেজার হাজী কাজল মিয়াকে ২৫ হাজার টাকা, দুধ বাজার আম্মাজান হোটেল মালিক স্বপন মিয়াকে ৫০ হাজার টাকা, আলমগীর হোটেল মালিক আলমগীরকে ২০ হাজার টাকা, টিনপট্টি এলাকায় ভগবতি মিষ্টান্নের মালিক দিলিপ দেবকে ২৫ হাজার টাকা, রমেশ মিষ্টান্নেরর মালিক নন্দন দাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও হলুদপট্টি এলাকায় ভেজাল মসলা তৈরীর কারখান মালিক হামিদুল মিয়াকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, ভৈরব শহরের খাবারের হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি হয় এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ছাড়াও ভেজাল মসলা তৈরীর একাধিক অভিযোগের ভিত্তিতে একটি মসলা ফ্যক্টরিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে ভৈরব শহরের দারুচিনি খাবার হোটেল, আম্মাজান হোটেল, আলমগীর হোটেল, রমেশ মিষ্টান্ন, ভগবতি মিষ্টান্নকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ খাবার তৈরি, বিক্রি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫টি প্রতিষ্ঠানটিকে মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল ফ্যাক্টরি মালিক হামিদুল মিয়াকে ১লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ সপ্তাহের জেলে প্রেরণের সাজা দেয়া হয়েছে। নিয়মিত অভিযান অব্যহত রাখতে বিভিন্ন অনিয়ম ও ভেজাল খাদ্য প্রস্তুতকারীদের তথ্য দিয়ে সহযোগীতা করার ভৈরবের সর্বস্তরে মানুষের প্রতি আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com