1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পুতিন ১০ বছরের বেশি বাঁচবে না: জেলেনস্কি

  • আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৫.৩৮ পিএম
  • ২৮০ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১০ বছরের বেশি বাঁচবেন না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোতে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। পরবর্তীতে সেই সাক্ষাৎকারের কিছু অংশ টেলিগ্রামে প্রকাশ করেন জেলেনস্কি।

সাক্ষাৎকারে জেলেনস্কির কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেন যুদ্ধ শেষ পর্যন্ত সিরিয়ার মতো পরিণত হতে পারে কিনা। জবাবে তিনি বলেন, “এটা সম্ভব নয় কারণ পুতিন এত বছর বাঁচবেন না। তিনি যে গতিতে আমাদের সাথে যুদ্ধ করছেন সে গতিতে সিরিয়ায় যুদ্ধ করেননি। সিরিয়ার যুদ্ধ ভিন্ন।“

এ সময় জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট আগামী ১০ বছরের বেশি বাঁচবেন না। যুদ্ধক্ষেত্রে রাশিয়ান সৈন্যদের ক্রিয়াকলাপ প্রমাণ করে যে ইউক্রেনের ভূখণ্ড পুরোপুরি দখলে নিতে এবং আমাদের ধ্বংস করতে ব্যর্থ রাশিয়া।“

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার নির্দেশনা পেয়ে লাখ খানেক সেনা একসঙ্গে ইউক্রেনে প্রবেশ করে। এরপর থেকে সিরিয়ার মতো ইউক্রেনেও তারা প্রায় একই ধরনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com