বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

ভৈরবে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩০৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে জব্বার মিয়া (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এই ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শুম্ভুপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। 

নিহত জব্বার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। এছাড়া আহতরা হলেন, শিমা আক্তার (২৫), শুভকণ্য (১৮), তোফাইল আহমেদ (২২) ও আজিজুর রহমান (২৬) সবাই একই গ্রামের বাসিন্দা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টায় কাভার্ডভ্যান- সিএনজি ভৈরবের শম্ভুপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি উল্টে যায়। এসময় সিএনজিতে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে একজন গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। আর আহত বাকি চারজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

প্রতক্ষ্যদর্শী নিহতের ভাগনে আজিজুল জানান, আমার মামা ঢাকায় ছেলের বাসায় বেড়ানোর জন্য মেন্দিপুর হতে সিএনজি যোগে ভৈরব যাচ্ছিলো। সেখান থেকে পরিবারসহ সবাই বাসে করে ঢাকার যাওয়ার জন্য বাসে উঠার কথা ছিলো। তারা সিএনজি যুগে মেন্দিপুর থেকে ভৈরব আসার পথে শম্ভুপুর এলাকায় আসলে কাভার্ডভ্যানের সাথে সিএনজিটির মুখোঁমুখি হয়। এতে আমার মামা গুরুত্ব আহত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। এছাড়া আমার পরিবারের আরো চারজন আহত হয়।

এই বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় সিএনজি ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS