1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

এ সাপ্তাহেও বন্ধ থাকছে রাশিয়ার শেয়ারবাজার

  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২, ১০.৪৮ এএম
  • ২৯৩ Time View

রাশিয়ার পুঁজিবাজারে লেনদেন শুরু সংক্রান্ত অনিশ্চয়তা কাটছে না। আগামী সোমবার (১৫ মার্চ) ফের মস্কো এক্সচেঞ্জ খোলার কথা থাকলেও শেষপর্যন্ত সেটি খুলছে না। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক ঘোষণায় সেটি নিশ্চিত করেছে। এর পরের সপ্তাহেও স্টক এক্সচেঞ্জ খুলবে কি-না সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি দ্যা সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ান ফেডারেশন।

খবর সিএনএন এর।

প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রভাবে রাশিয়ার মুদ্রা রুবলের ব্যাপক মূল্যপতন হয়। স্টক এক্সচেঞ্জেও ধস নামে। এর প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ান ফেডারেশনের নির্দেশে দেশটির স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ রয়েছে।

শনিবার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক- দ্যা সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ান ফেডারেশন তার ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় বলেছে, সোমবার মস্কো এক্সচেঞ্জে ইক্যুইটি (শেয়ার) লেনদেন শুরু হবে না। তবে বৈদেশিক মুদ্রার বাজার ও কমোডিটি বাজারে লেনদেন চালু হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com