1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Title :
উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু

রাজধানীর শান্তিনগরে যুবককে পিটিয়ে হত্যা

  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ১১.২৭ এএম
  • ২৯৮ Time View

স্টাফ রিপোটারঃ রাজধানীর শান্তিনগরে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটের পাশের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. খালেদ শেখ (২৬)। বন্ধু ও পুলিশের ভাষ্য, নির্মাণাধীন ভবনটিতে চোর সন্দেহে খালেদের এক বন্ধুর ছোট ভাইকে মারপিট করা হচ্ছিল। এতে বাধা দেন খালেদ। তখন তাঁকেও মারধর করা হয়। মারধরে তাঁর মৃত্যু হয়।

খালেদকে উদ্ধার করে গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁর বন্ধু সজীব। তিনি বলেন, খালেদের এক বন্ধুর ছোট ভাইকে চোর সন্দেহে নিরাপত্তাকর্মীসহ ১০ থেকে ১৫ যুবক মারপিট করছিলেন। তিনি তাঁদের বাধা দিতে গেলে তাঁরা খালেদকেও মারপিট করেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খালেদের বড় ভাই শাকিল শেখ বলেন, তাঁদের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়। বাবার নাম আবদুস সামাদ শেখ। খালেদ ঢাকায় এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। তিনি থাকতেন রামপুরা হাইস্কুল রোডের একটি ভাড়া বাসায়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য খালেদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com