1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

ভৈরবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৪.১৪ পিএম
  • ৩৮৯ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১টায় ভৈরব উপজেলা ও পৌর ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজনে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের এপিএস সাখাওয়াত মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাক্বী বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক অরুণ আল আজাদ, যুগ্ম আহবায়ক মো. ইকবাল হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামিম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকিব রায়হানসহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সফলতা কামনা করে ভৈরব-কুরিয়ারচরের মাননীয় সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপনের হাতকে শক্তিশালী করতে মূল নেতৃত্বের উপর আস্থা রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com