1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

৩২৪ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৮.১০ পিএম
  • ২১৩ Time View

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১৫৫ লাখ লিটার তেল কিনবে সরকার। একই সঙ্গে ৮ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩২৪ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা।

এর মধ্যে ১৩১ কোটি ১৬ লাখ টাকা দিয়ে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এছাড়া ১১৭ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে ৭৫ লাখ লিটার রাইস ব্রান অয়েল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ৭৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকায় কেনা হবে ৮ হাজার টন মসুর ডাল।

এই তেল ও ডাল কিনতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২৬ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল ১৩১ কোটি ১৬ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। টিসিবির জন্য ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে এই তেল কেনা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় (ডিএমপি) পদ্ধতিতে ৭৫ লাখ লিটার রাইস ব্রান অয়েল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট খরচ ধরা হয়েছে ১১৭ কোটি ৭৫ লাখ টাকা। মজুমদার প্রডাক্টস অ্যান্ড মজুমদার ব্র্যান্ড লিমিটেড, এগ্রোপ্রডাক্টস লিমিটেড এবং আলী ন্যাশনাল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছ থেকে এ তেলও টিসিবির জন্য কেনা হবে।

এছাড়া টিসিবির জন্য ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার টন মসুর ডাল নাবিল নাবা ফুডস লিমিটেডের কাছ থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৭৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এই ডাল কেনার প্রস্তাব নিয়ে আসে বাণিজ্য মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com