1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

রুপিতে বাণিজ্যের প্রথম চালান এলো বাংলাদেশে

  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১১.০৫ এএম
  • ৩২৯ Time View

বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে রুপিতে বাণিজ্য শুরু হয়েছে। ১.২৩ কোটি রুপিতে কেনা ৩০টি পিকআপ ভ্যানের চালান যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করার মাধ্যমে এ বাণিজ্য শুরু হলো।

মঙ্গলবার (২৫ জুলাই) প্রথম রুপিভিত্তিক এই বাণিজ্য চালানটি ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে পিটিআই।

ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইসিপি পেট্রাপোল)-এর ম্যানেজার কমলেশ সাইনি বলেন, “এটি টাটা মোটরসের গাড়ির চ্যাসিসের একটি চালান, যার মূল্য ১.২৩ কোটি রুপি।”

এর মাধ্যমে ভারতীয় রুপিতে বাণিজ্য ও রপ্তানি বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের প্রধান স্থলবন্দর হলো পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার পেট্রাপোল বন্দর। বাংলাদেশের যশোরের বেনাপোল স্থলবন্দরের সঙ্গে এটি সংযুক্ত।

এর আগে, গত ১১ জুলাই বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে বাণিজ্য শুরুর ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণা ও চুক্তির অংশ হিসেবে মঙ্গলবার রুপিতে বাণিজ্যের প্রথম চালান বাংলাদেশে আসে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com