1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

সাংবাদিক রাজু আহমেদের ওপর হামলা, ডিইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৮.১০ পিএম
  • ২৭৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ গ্রামে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সাংবাদিক রাজু আহমেদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মঙ্গলবার (২৫ জুলাই) ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলম এক যৌথ বিবৃতিতে বলেন, রাজু আহমেদের ওপর হামলা অত্যন্ত নেক্কারজনক। এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। রাজুর ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচী দেওয়ার কঠোর হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ গ্রাম দুধঘাটায় ক্রমবর্ধমান চুরি এবং যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষণের প্রতিবাদ করায় সোমবার (২৪ জুলাই) আলী ভূঁইয়া, সামছুল, শাহজালাল ও হোসাইন-সহ ১৫/২০ জন চিহ্নিত সন্ত্রাসী স্থানীয় বটতলা বাজারে আজিজ সরকারের মালিকানাধীন সরকার ফার্মেসিতে রাজুকে প্রায় দেড় ঘন্টা ধরে আটকে রেখে তার ওপর শারিরীক নির্যাতন চালায়। নির্যাতনের একপর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com