1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Title :
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ভৈরবে গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৯.৫৪ পিএম
  • ৩৮৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে গাছ থেকে সৌদি প্রবাসী এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শফিকুল ইসলাম (৪০)।

রোববার (২৩ জুলাই) উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শফিকুল একই ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের মোস্তফা মহিউদ্দিন ওরফে তারা মোল্লা ছেলে।

পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের বড় ভাই আহম্মদ আলী বলেন, আমার ছোট ভাই সৌদি প্রবাসী। সে পাঁচ মাস আগে দেশে আসে।
স্ত্রী ও এক কন্য সন্তানকে নিয়ে সে ভৈরবের কমলাপুর এলাকার কলেজ রোডে ভাড়া বাসায় থাকত। সে গতকাল শনিবার ঢাকা যায় চিকিৎসার জন্য। ঢাকা থেকে ফিরে সে বাড়ি থেকে বের হয় বিকাল ৫ টায়। রাতে আর সে বাড়ি ফিরে নাই। পরে তার স্ত্রী আমাকে জানালে আমরা তাকে খুঁজাখুঁজি করি। কিন্তু তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে মানুষে মাধ্যমে জানতে পারলাম আমার ভাইয়ের লাশ আমাদের গ্রামে বাড়ির একটি গাছের সাথে ঝু্ঁলছে।

তিঁনি আরো বলেন, আমার ভাই বিদেশ থাকত আমার জানামতে তার কোনো শত্রু থাকার কথা না। আমার ভাইকে যারাই হত্যা করেছে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু তদন্ত মধ্যে আমার ভাইয়ের হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাই ।

নিহতের খালাতো ভাই জিয়াউল ইসলাম বলেন, সকালে লোকজন তার মরদেহ গাছে ঝুলতে দেখে আমাদের খবর দেই। আমার এসে দেখি তার লাশ গাছে ঝুলছে। সে আত্মাহত্যা করতে পারে না তাকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে গেছে। কারণ তার অন্ডকোষ কাটা অবস্থা পাওয়া গেছে। পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। আমার সুষ্ঠু তদন্তের মধ্যে এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, আমরা এসে গাছে একটি ঝুলন্ত লাশ পেয়েছি। তিনি এখানে থাকতেন না, তিনি ভৈরব কমলাপুর এলাকায় থাকতেন। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা নয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com