1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

ভোরেই মাঠে নামছেন মেসিরা

  • আপডেট : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ১০.৪১ পিএম
  • ২১৫ Time View

অপেক্ষার পালা শেষ হচ্ছে এবার। যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে লিওনেল মেসি অধ্যায়। শনিবার (২২ জুলাই) ভোরে ৬টায় লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নামছে তার ক্লাব ইন্টার মিয়ামি। এ ম্যাচেই অভিষেক হয়ে যেতে পারে আর্জেন্টাইন তারকার।

রাজকীয় বরণের পর থেকে মেসির অভিষেকের অপেক্ষায় যুক্তরাষ্ট্র। অবশেষে আনুষ্ঠানিকভাবে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পড়তে যাচ্ছে মেসির পায়ের চিহ্ন। লিগ কাপের ২০২৩/২৪ মৌসুমের প্রথম ম্যাচেই মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের মুখোমুখি হবে টাটা মার্টিনোর দল।

প্রথম মিশনে মেক্সিকোর ক্লাব আজুলকে পাচ্ছেন মেসি। এমন একটা সময়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রূপকারের অভিষেক হচ্ছে, যখন ভয়াবহ চাপের মধ্যে দিয়ে যাচ্ছে ক্লাবটি। দুই মাসেরও বেশি সময় ধরে জয়বঞ্চিত মার্টিনোর দল। সবশেষ গেল ১৩ মে নিউ ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল বেকহ্যামের দল। তবে ফুটবল জাদুকর যেখানেই পা রেখেছেন ,সেখানেই তো তার মেধায় সোনা ফলেছে।

মিয়ামিতে অভিষেকের আগে মেসির সামনে চ্যালেঞ্জ বার্সেলোনার সোনালী দিনের মতো মিয়ামিকেও জয়ে রাঙিয়ে তোলা। পাশাপাশি পিএসজির অম্লমধুর স্মৃতি ভুলে সমালোচকদের দাঁতভাঙা জবাব দেয়া। তাকে নিয়ে আত্মবিশ্বাসী কোচ মার্টিনোও।

মার্টিনো বলেন, ‘আমি জানি আমরা লিগে ভালো অবস্থায় নেই। কিন্তু আমরা তা কাটিয়ে উঠতে চেষ্টা করবো। আমার দলে মেসি, বুসকেটসের মত ফুটবলার আছে। ক্রুজ আজুলের বিপক্ষে ওরা খেলবে। তবে হয়তো পুরো ৯০ মিনিট ওদের মাঠে দেখা যাবে না। মেসির মাঝে জয়ের ক্ষুধা দেখেছি আমি। আশা করছি, ওর হাত ধরেই সাফল্য ফিরবে মিয়ামিতে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com