1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

সাংবাদিকদের সহায়তায় এআই টুল ‘জেনেসিস’ আনছে গুগল

  • আপডেট : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ১০.৫৮ এএম
  • ২৮৯ Time View

সাংবাদিকদের জন্য নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ টুল নিয়ে আসছে গুগল। নিউজ আর্টিকেল লিখতে ও গবেষণায় সাহায্য করবে গুগলের এই টুল। গত কয়েক বছর ধরেই চলছে ছাঁটাই, তার মধ্যেই এমন প্রযুক্তির খবরে শঙ্কিত মিডিয়া ইন্ডাস্ট্রি।

ক্যালিফোর্নিয়াভিত্তিক টেক জায়ান্ট বৃহস্পতিবার (২০ জুলাই) জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করে বিকল্প শিরোনাম, লেখার স্টাইলের ক্ষেত্রে সাংবাদিকদের সাহায্য করার জন্য গুগল বিভিন্ন আউটলেটের সঙ্গে কাজ করছে।

গুগলের মুখপাত্র জেন ক্রাইডার একটি বিবৃতিতে বলেছেন, আমাদের লক্ষ্য হলো সাংবাদিকদের এই উদীয়মান প্রযুক্তিগুলোকে এমনভাবে ব্যবহার করার পছন্দ দেওয়া যা তাদের কাজ ও উৎপাদনশীলতা বাড়ায়।

জিমেইল ও গুগল ডক্স ব্যবহারকারীদেরও একই প্রযুক্তিগত সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। কোম্পানিটির এই প্রচেষ্টা প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, তবে এই প্রযুক্তি সাংবাদিকদের স্থালভিষিক্ত বা তাদের ভূমিকা কমাবে না বা তার উদ্দেশ্যও নেই।

তবে এই উন্নয়নটি চ্যাটজিপিটি-এর মতো এআই চালিত প্ল্যাটফর্মগুলোর ঝুঁকি ও সুবিধা সম্পর্কে ক্রমবর্ধমান বিতর্ককে উসকে দেবে। কারণ এগুলো এরই মধ্যে কপিরাইট লঙ্ঘন, ভুল তথ্য ও মানবকর্মীদের প্রতিস্থাপনের বিষয়ে উদ্বেগ তৈরি করেছে।

বিশ্বজুড়েই মিডিয়া ইন্ডাস্ট্রিতে সংকট চলছে। কারণে প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপন কমেছে আশঙ্কাজনক হারে। এতে চাকরি হারাচ্ছে শত শত সাংবাদিক। ২০২৩ সালের প্রথম পাঁচ মাসেই যুক্তরাষ্ট্রের নিউজ রুমগুলো থেকে ১৭ হাজারের বেশি চাকরি নাই হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com