1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিশ্ববাজারে বাড়ছে গমের দাম

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ১১.১৪ পিএম
  • ২৫৮ Time View

রাশিয়া ইউক্রেনের বন্দরগামী জাহাজগুলোকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসাবে বিবেচনা করার পরে বিশ্ববাজারে গমের দাম বাড়তে শুরু করেছে।

সোমবার জাতিসংঘের একটি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে মস্কো। চুক্তিটির মাধ্যমে কৃষ্ণ সাগর অতিক্রম করে শস্যের চালানের জন্য জাহাজের নিরাপদ পারাপর ও নোঙ্গর নিশ্চিত করা হয়েছিল।

গত তিন রাত ধরে বন্দর নগরী ওডেসা এবং ইউক্রেনের অন্যান্য শস্য কেন্দ্র নগরীতে রাশিয়া বোমাবর্ষণ করছে।

মস্কো সতর্ক করে দিয়ে বলেছে, বৃহস্পতিবার থেকে ওডেসা যাওয়া যেকোনো জাহাজকে ‘কিয়েভ সরকারের’ পক্ষ হিসেবে দেখা হবে।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাডাম হজ জানিয়েছেন, রাশিয়া বেসামরিক জাহাজে হামলা করার এবং ইউক্রেনকে দোষারোপের পরিকল্পনা করছে। বেসামরিক জাহাজে হামলাকে বৈধতা দেওয়ার জন্য রাশিয়ার সমন্বিত প্রচেষ্টার অংশ ইউক্রেনীয় বন্দরগুলিতে আরও সামুদ্রিক মাইন স্থাপন করেছে মস্কো।

রাশিয়ার ঘোষণার পর ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে গমের দাম আগের দিনের থেকে বুধবার ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে প্রতি টন ২৮৪ ডলার হয়েছে। একই সময় ভুট্টার দাম বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ।

মার্কিন গমের দাম ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। রাশিয়ার ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকে এটি সর্বোচ্চ দৈনিক বৃদ্ধি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com