বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

আদা কেজিতে কমলো ২৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৭৪ Time View

তিন সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি পাইকারি বাজারে আদার দাম কমেছে কেজিতে ২৪০ টাকা। প্রকার ভেদে ৪০০ টাকার আদা এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে।

হিলি বাজারে ঈদের আগে পরও প্রতি কেজি আদা বিক্রি হয় ৪০০ টাকা করে। গত চার দিন আগে দাম কমে পাইকারি বাজারে বিক্রি হয় ২০০ টাকা কেজি দরে। এখন তা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি।

ক্রেতারা বলেন, কিছু দিন আগেও আদার যে দাম ছিলো তা আমাদের মতো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ছিলো। এখন অনেক দাম কমে গেছে। ১৬০ টাকা কেজি দরে আধা কেজি কিনলাম।

ব্যবসায়ীরা বলেন, ঈদের আগে ৪০০ টাকার বেশি দাম ছিলো। গত তিন থেকে চার দিন আগে দাম কমে ২০০ টাকা কেজি পাইকারি বিক্রি করেছি। এখন ১৬০ টাকা কেজি বিক্রি করছি। এসব আদা বার্মা থেকে আমদানি হচ্ছে। আশা করছি, আমদানি বাড়লে দাম আরও কমে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS