1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

নির্বাচনে জয়ী হলে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াবেন ট্রাম্প

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১০.৫৫ এএম
  • ২২৯ Time View

যুক্তরাষ্ট্রে আগামী নির্বাচনে জয়ী হলে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। সরকারের নির্বাহী বিভাগকেও ঢেলে সাজানোর আভাস দিয়েছেন তিনি।

সোমবার (১৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের ক্ষমতা কমিয়ে আনা ও দেশটির নির্বাহী বিভাগকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনাও করছেন ট্রাম্প। আর তার পরিকল্পনা বাস্তবায়নে কোনো কর্মকর্তা-কর্মচারী বাধা সৃষ্টি করলে তাকে সহজেই চাকরিচ্যুত করতে পারবেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রাস্ফীতি কমানো, সীমান্ত সুরক্ষা এবং মার্কিন সমাজের মূল্যবোধ রক্ষার জন্য প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন বলে উল্লেখ করেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার এক মুখপাত্র।

সাবেক এ প্রেসিডেন্টের দাবি, দেশটির সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে সম্পূর্ণ নির্বাহী বিভাগের ওপর প্রেসিডেন্টের সর্বময় ক্ষমতা প্রদান করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন এ অনুচ্ছেদকে নিজের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের যৌক্তিকতা প্রমাণে ঢাল হিসেবে ব্যবহার করেন ট্রাম্প। তাই এবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করলে এ অনুচ্ছেদকে কাজে লাগিয়ে নিজের ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা করছেন তিনি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যদি নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে ইচ্ছেমত প্রশাসনিক ব্যবস্থায় সংস্কার আনেন তাহলে যুক্তরাষ্ট্রের উদার গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া এককভাবে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর কারণে মার্কিন সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার যে ভারসাম্য রয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে। এমনকি দেশটিতে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ারও ঝুঁকি রয়েছে ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com