1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

শুদ্ধাচার পুরষ্কার পেলেন আইএফআইসি ব্যাংকের ছয় কর্মী

  • আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৬.৩০ পিএম
  • ২৭৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য আইএফআইসি ব্যাংকের ৬ কর্মীকে পুরস্কৃত করা হয়েছে। রবিবার (১৬ জুলাই) আইএফআইসি টাওয়ার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ২০২১-২০২২ এ পুরষ্কাররের জন্য নির্বাচিত কর্মীদের হাতে শুদ্ধাচার পুরষ্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার এ পুরষ্কার তুলে দেন। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, হেড অব এইচআরএম ডিভিশন-সহ ব্যাংকের উধ্বত্বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরষ্কার প্রাপ্তদের মধ্যে টপ এক্সিকিউটিভ ক্যাটাগরিতে আইএফআইসি ব্যাংক শুদ্ধাচার পুরষ্কার ২০২১-২০২২ পেয়েছেন সৈয়দ মনসুর মোস্তফা, এক্সিকিউটিভ ক্যাটাগরিতে যৌথ ভাবে পেয়েছেন দিলিপ কুমার মন্ডল ও নাঈমুর রহমান, অফিসার ক্যাটাগরিতে জিয়াউর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার ক্যাটাগরিতে হেলাল আহমেদ এবং সাপোর্ট স্টাফ ক্যাটাগরিতে হাম্মদ শাহেব আলী।

অনুষ্ঠানে পুরষ্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, সরকার প্রবর্তিত শুদ্ধাচার পুরষ্কার ব্যাংকের সকল কর্মীদের মাঝে কর্মউদ্দীপনা বাড়াবে।

উল্লেখ্য, ব্যাংকের কর্মীদের সততা নির্দেশিকা অনুশীলনে অনুপ্রাণিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে শুদ্ধাচার পুরষ্কার প্রদান নীতির নির্দেশনা প্রদান করা হয়। আইএফআইসি ব্যাংক এ নির্দেশিকা অনুসরন করে শুদ্ধাচার পুরষ্কার প্রবর্তন শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com