1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

৫০০০ টাকা ভাতা বাড়ল ট্রেইনি চিকিৎসকদের

  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ১১.২৬ পিএম
  • ২৯৯ Time View

আন্দোলনরত পোস্ট গ্রাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের (ট্রেইনি চিকিৎসক) ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) রাতে ভাতা বাড়ানোর বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ভাতা বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছিল, তিনি আন্দোলনের বিষয়ে জানেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আজকে চিকিৎসকদের ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকায় উন্নীত করেন। এবং প্রধানমন্ত্রী তাদের পড়াশোনায় ফিরে যেতে বলেন।

শিক্ষার্থীরা এটা মেনে না নিলে কী পদক্ষেপ নেয়া হবে- জানতে চাইলে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘এটাতো আমার দেখার বিষয় না। আমার কাজ হচ্ছে আমার কাছে যে টাকা আসবে সেটা পৌঁছে দেয়া। বাকি কে কী করলো সেটা দেখার বিষয় আমার না। তারা যদি প্রধানমন্ত্রীর কথা অমান্য করে আবার সড়কে নামে তবে এতে আমার কিছু বলার নেই।’

এদিকে ৫ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্তে সন্তুষ্ট নন বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্ট গ্রাজুয়েট মেডিকেল শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসকদের প্রতিনিধি ডা. জাবির হোসেন সময় সংবাদকে বলেন, ভাতা বাড়ানোর বিষয়ে আমরা শুধু শুনেছি। তবে আমাদের কাছে লিখিত কিছুই আসেনি। আর আসলেও আমরা এটা মেনে নেব না। কেননা আমরা মাত্র ৫ হাজার টাকার জন্য আন্দোলনে নামিনি। আমাদের দাবি, ৫০ হাজার টাকা ভাতা করতে হবে।

এর আগে দুপুরে পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগ-কাটাবন সড়ক অবরুদ্ধ করে রাখে চিকিৎসকরা। পুলিশের অনুরোধের পরও তারা সড়কে অবস্থান করায় বিকেল সাড়ে ৩টার দিকে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ শাহবাগে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

শারফুদ্দিন আহমেদ আন্দোলনরত চিকিৎসকদের কাছে এক সপ্তাহ সময় চেয়ে তাদের সড়ক ছেড়ে দেয়ার আহ্বান জানান। তবে চিকিৎসকরা তাতে সম্পূর্ণ আশ্বস্ত না হয়ে উপাচার্যের কাছে লিখিত আশ্বাস চান।

আন্দোলনরত চিকিৎসকদের উপাচার্য বলেন, ‘তোমারা সড়কটা ছেড়ে দাও এবং তোমাদের পড়াশোনায় ফিরে যাও। আমি সময় চাইছি, আমাকে সময় দাও। রাজি না হলে যা মন চায় কর।’

তবে চিকিৎসকরা তাতে সম্পূর্ণ আশ্বস্ত না হয়ে উপাচার্যের কাছে লিখিত আশ্বাস চান। পরবর্তীতে উপাচার্য তার কার্যালয়ে ফিরে গেলে চিকিৎসকদের প্রতিনিধিরা উপাচার্যের কাছে লিখিত আশ্বাস নিতে যান। উপাচার্য একটি লিখিত বক্তব্যের মাধ্যমে চিকিৎসকদের আশ্বস্ত করেন যে সাত দিনের মধ্যেই তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

এরপর প্রতিনিধি দল পুনরায় শাহবাগে ফিরে আসে। পরে তারা সড়ক ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়ে শাহবাগ জাদুঘরের দিকে চলে যান একইসঙ্গে তাদের চলমান কর্মবিরতি আগামী সাত দিন চলমান থাকবে বলেও জানান।

চিকিৎসকদের পক্ষ থেকে ডাক্তার তুহিন সময় সংবাদকে বলেন, ‘আমারা এরমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছি। আমাদের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর সঙ্গে কথা বলেছিল। সেখানে আমরা তিন ঘণ্টা বসেও সাক্ষাৎ করতে পারিনি। পরে প্রধানমন্ত্রীর পিএস আমাদের কাছে ২ দিনের সময় চাওয়ার পর আমরা আমাদের দাবির কোনো অগ্রগতি দেখিনি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com