1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

পদ্মা ব্যাংকের এমডি ও সিইও হলেন তারেক রিয়াজ খান

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ৩.১৫ পিএম
  • ৬৬৬ Time View

বেসরকারী ব্যাংক পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন তারেক রিয়াজ খান। তারেক রিয়াজ খান এর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর করার পর, তারেক ১৯৯৪ সালে বেক্সিমকো গ্রুপে একজন ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ১৯৯৭ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৩ সাল পর্যন্ত সেখানে কাজ করেন। সুদীর্ঘ ২৭ বছরের বর্ণিল ক্যারিয়ারে তারেক রিয়াজ খান প্রিমিয়ার ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও এবং ব্যাংক আলফালাহ বাংলাদেশে কান্ট্রি হেড অফ রিটেইল ব্যাংকিং অ্যান্ড ব্রাঞ্চেস-এর দায়িত্ব পালন করেন।

দেশের বিভিন্ন  ব্যাংকে একাধিক কৌশলগত সাংগঠনিক রূপান্তর উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন তারেক। দেশে এবং বিদেশে অনেক পেশাগত ও ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক।

পদ্মাব্যাংক লিমিটেডে যোগদান কালে তিনি বলেন- পদ্মা  ব্যাংকের সাথে আমার কর্মজীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।এখানকার কর্মকর্তা-কর্মচারীদের সাথে একযোগে কাজ করে অচিরেই গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে ব্যাংকটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com