1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

পুতিন ইতোমধ্যে যুদ্ধে হেরে গেছেন

  • আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ৪.২৩ পিএম
  • ২৩৮ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে ইউক্রেনের যুদ্ধে হেরে গেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আশা প্রকাশ করেন, কিয়েভের পাল্টা আক্রমণ মস্কোকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করবে।

গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) হেলসিঙ্কিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

রাশিয়া নতুন হামলা শুরু করেছে এবং প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য প্রকাশ্যে এবং প্রায়শই পারমাণবিক হামলার হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে বাইডেন বলেন, ‘পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো বাস্তব সম্ভাবনা নেই।’

মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘যুদ্ধ বছরের পর বছর ধরে টানা যাবে না।’

এই সপ্তাহে ন্যাটোর শীর্ষ সম্মেলনে কিয়েভকে সামরিক জোটটিতে অন্তর্ভুক্তির একটি টাইমলাইন দিতে ব্যর্থ হয়েছে। তবে ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ড সফরকালে জো বাইডেন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘ইউক্রেন একদিন এই জোটে যোগদান করবে।’

সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, ‘পুতিন ইতোমধ্যে যুদ্ধে হেরে গেছেন। পুতিনের একটি বাস্তব সমস্যা রয়েছে। ইউক্রেনের যুদ্ধে তার জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

ভিলনিয়াসে এই সপ্তাহের শীর্ষ সম্মেলনে ন্যাটো নেতারা ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সামরিক জোটে যোগদানের একটি সুস্পষ্ট টাইমলাইনের আশাকে ভেঙে দিয়েছেন। তারা বলেছেন, ‘শর্তগুলো পূরণ হলেই’ তারা ইউক্রেনকে আমন্ত্রণ জানাবে।

বাইডেন অবশ্য বলেছেন, যুদ্ধ চলাকালে কোনো দেশ ন্যাটোর সদস্য হতে পারে না। ইউক্রেনের এখন যোগদানের অর্থ হবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’ জড়ানো। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, কিয়েভ একদিন এই ক্লাবে যোগ দেবে।

বাইডেন বলেন, ‘তাদের (ইউক্রেনের) যোগদান করা উচিত নাকি অনুচিত তা নিয়ে নয়, বরং তারা কখন যোগদান করতে পারবে সেটাই হলো কথা।’

পুতিন গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইউক্রেনকে যদি ন্যাটোতে সদস্যভুক্ত করা হয়, তাহলে এটি ‘সাধারণভাবে বিশ্বকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলবে’ এবং বিশ্বব্যাপী উত্তেজনা বাড়াবে।

মস্কো ইউক্রেনের ওপর আরেকটি বিমান হামলা চালিয়েছে। এতে চারজন আহত হয়েছে। কিয়েভ বলেছে, তারা ২০টি রাশিয়ান আক্রমণকারী ড্রোন এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

এদিকে ইউক্রেনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বলেছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত বিতর্কিত ক্লাস্টার যুদ্ধাস্ত্র পেয়েছেন।

ইউক্রেনের সেনা কমান্ডার ওলেক্সান্ডার টারনাভস্কি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমরা এগুলো পেয়েছি। আমরা এখনও সেগুলো ব্যবহার করিনি। তবে এগুলো (যুদ্ধক্ষেত্রে) পরিস্থিতির আমূল পরিবর্তন করতে পারে।’

-নিউজউইক

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com