1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Title :
মাজারে হামলা বন্ধ ও ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ আসন্ন কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সোহেল রানা হবিগঞ্জ ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে ধামাচাপার চেষ্টা সিলেটে ২ বছরের কন্যা সন্তান কে গলা কেটে হত্যা করলো মা রক্তঋণের জনপদ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণ অভিযোগে রণক্ষেত্র বাকলিয়া গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও নৃশংস হত্যাকাণ্ডে শোক, রামিসার পরিবারকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক ঈদে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

অক্টোবরে ফ্রান্সে ‘বাংলাদেশ বিজনেস সামিট’ অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ১০.৫৬ এএম
  • ২২৫ Time View

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এবার ইউরোপের দেশ ফ্রান্সে  রোড’শো করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী অক্টোবর মাসে ফ্রান্সের দুটি শহরে ‘বাংলাদেশ বিজনেস সামিট’ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী ফ্রান্সে বাংলাদেশ বিজনেস সামিটের অনুমতি দেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিস এবং ১৮ অক্টোবর তুলুজ শহরে এ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা পৌনে ১টা পর্যন্ত চলবে সম্মেলন। এতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি ও দেশটির বিনিয়োগকারীরা যোগ দেবেন।

ফ্রান্সের এই সামিটে বিএসইসির সঙ্গে আয়োজক হিসবে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।এছাড়াও পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের দূতাবাস এবং ফ্রান্সে অবস্থিত বাংলাদেশের দূতাবাস।

বিজনেস সামিটটিতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডাররা অংশ নেবেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত অতিথিরা বিভিন্ন সেক্টর নিয়ে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

সেখানে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগবান্ধব নীতি, শেয়ারবাজার ও সার্বিক অর্থনীতির পরিস্থিতি এবং এফডিআই’র বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা অতিথিদের সামনে তুলে ধরা হবে।

এছাড়াও, দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরা হবে। বিশেষ করে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা কীভাবে শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগ করবেন তার কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হবে।

দেশের শেয়ারবাজারে বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও শহরগুলোতে ধারাবাহিক রোড শো করার পরিকল্পনা করেছে বিএসইসি।

এর আগে  দুবাই, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, যুক্তরাজ্যে,কাতার এবং জাপানে রোড শো সম্পন্ন করেছে বিএসইসি। এছাড়া সিঙ্গাপুর, জার্মানি, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে রোড শো আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com