1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

উখিয়ায় ছয় শতক সংরক্ষিত বনভূমিতে গাছের চারা রোপণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ১০.০৯ পিএম
  • ২৪৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের বালুখালী এলাকায় সংরক্ষিত বনভূমিতে গাছের চারা রোপণ করে দখলে থাকা ৬শতক বনভূমি দখলমুক্ত করেছে বনবিভাগ। 

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে বালুখালী কাস্টমস সড়কের পাশে দখলে থাকা জমি দখলমুক্ত করার অভিযান পরিচালনা করে উখিয়া রেঞ্জ। 

এসময় বন্য প্রজাতির বহেরা, অর্জুন সহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। বনবিভাগের উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। 

বনবিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সংরক্ষিত বনভূমিতে ঘেরাও করে দখলের চেষ্টা করছে অজ্ঞাত কিছু মানুষ।  খবর পেয়ে  অভিযান পরিচালনা করে দখলমুক্ত করে চারা রোপণ করা হয়। 

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,” বালুখালী কাস্টমস সড়কের পাশে সংরক্ষিত বনভূমিতে ৬শতক জমিতে গাছের চারা রোপণ করে দখলমুক্ত করা হয়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com